জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিতারায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।


তিনি বলেন, “সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বাড়ানো নয়, মানসম্মত ও আনন্দদায়ী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। একটি শিশুর ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য শীতল, পরিচ্ছন্ন ও অনুকূল পরিবেশ অত্যন্ত জরুরি। সিলিং ফ্যান যেমন গরমের কষ্ট লাঘব করবে, তেমনি শিক্ষার্থীদের মনোযোগও বাড়াবে।” তিনি আরও বলেন, “একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি ও একজন সরকারি কর্মকর্তা একসঙ্গে কাজ করলে শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন আনা সম্ভব। এজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন এবং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাকিবুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির সুজন, শিল্পী আক্তার, বাবুল প্রধান, আব্দুর জব্বার, আকলিমা আক্তার, হারুনুর রশিদ ও শরীফ সরকার। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে সমসাময়িক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর