চাঁদপুরের কচুয়ায় ৭ কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী সাহিদা আক্তার (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, এস আই মিন্টু কুমার ধরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত বলে শিকার করেছেন গ্রেফতারকৃত ওই নারী।পরে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৫ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ২৭ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৮ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে