জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ায় জরাজীর্ণ ভাঙ্গা ঘরে রিক্সা চালক দুলাল মিয়ার বসবাস

কঠোর হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যেমে রিক্সা চালিয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারে ৭ সদস্যের ভরন পোষণ করতেন দুলাল মিয়া। কিছুদিন আগে শেষ সম্বল অটো রিক্সাটিও নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। অসহায় দুলাল মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের পূর্ব পাড়া নতুন বাড়িতে বসবাস করছেন। ছেলে-মেয়েরা নাবালক হওয়ায় স্ত্রী-সন্তান সহ ৭ পরিবারের সদস্য নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি। বর্তমানে গৃহে চুলা জ্বালানোর মতো পরিস্থিতি নেই তার। একদিকে চোরে অটো রিক্সা নিয়ে যাওয়ায় অন্যদিকে ভাড়া করা অটো রিক্সা চালিয়ে কোনো মতেই চলছে না তার অভাবী সংসার। বর্তমানে তিনি স্ত্রী-সন্তানদেরর নিয়ে প্রায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন।

অসহায় রিক্সা চালক মোঃ দুলাল মিয়া জানান, সামর্থ না থাকায় অতি কষ্টে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তানদেও নিয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছি। একটু বৃষ্টি হলেই পুরো ঘর পানিতে তলিয়ে যায়। বর্তমানে প্রশাসন কিংবা ধর্নাঢ্য ব্যাক্তি একটি ঘর নির্মানে সহায়তা করলে উপকৃত হবো।

রিক্সা চালক দুলাল মিয়ার ভাই বজলুর রহমান ও প্রতিবেশী সোহেল রানা জানান, দুলাল মিয়া খুবই অসহায় অবস্থায় রয়েছেন। তার মাথা গুজার ঠাই নেই। সরকারি বা বেসরকারিভাবে কেউ দুলাল মিয়াকে একটি ঘর নির্মাণ করে দিলে তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। কেউ অসহায় দুলাল মিয়াকে ঘর নির্মানে সহায়তা করতে চাইলে ০১৮৭২-৬২১০৯০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন অসহায় পরিবারটি।

Tag
আরও খবর