সৌদি প্রবাস ফেরত তাফাজ্জল হোসেন ও মধু ব্যবসায়ী হাবিবুর রহমান দু চাচাতো ভাই মিলে গড়ে তুলেছেন ভাই ভাই নামের একটি দেশীয় খাসির খামার। তাদের খামারে দেশীয় ও ভারতীয় বিভিন্ন জাতের প্রায় অর্ধশতাধিক খাসি এখন এলাকাবাসীর নজর কেরেছে। প্রথমে সখের বসে খাসি পালনের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন দু ভাই মিলে বানিজ্যিকভাবে খাসির খামার গড়ে তুলেছেন নিজ গ্রামে। কচুয়া উপজেলার মনপুরা গ্রামের বৈরাগী বাড়ির অধিবাসী তাফাজ্জল হোসেন ও হাবিবুর রহমান মধু তারা উভয়ে আপন চাচাত জেঠাতো ভাই।
সরজমিনে প্রবাস ফেরত মোঃ তাফাজ্জল হোসেন জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বর্তমানে দেশে এসে আমার চাচাতো ভাই হাবিব মধুকে নিয়ে ভাই ভাই খামারের মাধ্যমে খাসি পালনের কার্যক্রম শুরু করি। আমাদের খামারে ২০ কেজি থেকে ৭০ কেজি ওজনের বিভিন্ন জাতের সুস্বাধু খাসি রয়েছে। খাসিগুলো ২০ হাজার থেকে ৭০ হাজার টাকার সাধ্যের মধ্যে কোরবানী দিতে ইচ্ছুক গ্রাহকগন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন।
ভাই ভাই খামারের পরিচালক হাবিব মধু জানান, আমি এলাকায় মাইক্রো গাড়ী ও মধু ব্যবসার পাশাপাশি খাসি পালনের ব্যবসায় জড়িত রয়েছি। আমাদের খামার থেকে যারা পছন্দের খাসি ক্রয় করতে চান তারা কোরবানীর ঈদকে ঘিরে অথবা ঈদের আগে পরেও খাসি ক্রয় করতে পারবেন। যারা খাসি ক্রয় করতে চান ০১৬১১৬৯২৯৮৪ অথবা ০১৮২৩৪১৯৬৬২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
৫ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ২৭ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৮ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে