জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ায় পানিতে ডুবে জমজ ২ শিশুর মৃত্যু

মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।  নিহতরা  হচ্ছেন, কাজী সুজাইদ রহমান  ও কাজী তোহেরা আক্তার । তারা উভয়ে একই গ্রামের  প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান  এবং পাশ্ববর্তী বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমীতে নার্সারীতে অধ্যয়নরত ছিলো। 

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূইয়া বলেন, জমজ শিশু দুটি সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিক ভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায় এসময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। জমজ দুই ভাই বোনের করুন মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই-বোনের বাবা প্রবাসী কাজী সালাউদ্দিন মঙ্গলবার দেশে ফিরলে জানাযা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও খবর