জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ার রহিমানগর বাজারে অগ্নিকান্ড

ছবিঃ কচুয়ার রহিমানগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের একাংশ।


মোঃ জুয়েল রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে রহিমানগর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক সংলগ্ন পূর্বপাশের মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে ৫ টি দোকান পুরে ছাই হয়ে যায় এবং প্রায় ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে কচুয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ দোকান গুলো হচ্ছে মোঃ মিলন মিয়ার মাইশা ফ্যাশন, হাবিবুর রহমানের ইসলামিয়া পাঞ্জবী টেইলার্স,সফিকুল ইসলামের হার্ডওয়ারের দোকান,রাশেদ মিয়ার ফ্যামিলি ফার্মা ফার্মেসীর দোকান ও আব্দুর রহমানের শান্তা সু-গ্যালারী।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।  অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  আব্দুস ছালাম সওদাগর।
আরও খবর