ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে প্রেফতার করেছে ঈশ^রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবরে উপজেলার মধুপুর বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারির ছেলে লিটন মিয়া (৩৬) কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, গ্রেফতারকৃত আসামী লিটনের বিরুদ্ধে ঈশ^রগঞ্জ থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে । মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
৬ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১৯ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
২৭ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে