জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পরীক্ষার ফল খারাপ হওয়ার আশংকায় শিক্ষার্থীর আত্মহত্যা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি (দাখিল) পরীক্ষা খারাপ হওয়ায় অকৃতকার্য হওয়ার আশংকায় ফল প্রকাশের আগেই মাফিয়া সুলতানা মাহি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিন আনুমানিক  ভোর  ৫ টার দিকে কাকনহাটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে মাহি তাদের রান্না ঘরের আড়ায় দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাহি এবছর  ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।

নিহত মাহির বাবা আব্দুল খালেক বলেন, মাহি এবার ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম 'মা তোর পরীক্ষা কেমন হয়েছে,  ফেল করবি না তো ? এর পর থেকেই মেয়ের চলাফেরায় আমার কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু কখনো ভাবিনি সে এমন কাজ করে বসবে। এছাড়া আর কোন কারণ আমার জানা নাই। আমার ধারণা একারণেই মেয়েটা আত্মহত্যা করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’


Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে