লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে মৎস্য চাষী নিহত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবুল কালাম (৬৮) নামে এক মৎস্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে সোহাগী ইউনিয়নের আতকা পাড়া নামক স্থানে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে তার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে আতকা পাড়া নামক স্থানে পৌঁছলে তার মামাতো ভাই আবুল কাসেম (৫৫) তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কাসেম মমরেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নিহত কালাম ও কাসেম একই বাড়ির বাসিন্দা এবং তারা মামাতো ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।

ঈশ^রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর