জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। শুক্রবার বিকেল  ৪ টায় বাজারের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত  ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশপাশের অন্তত ১০ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ৫ টি দোকানসহ মালপত্র একেবারে পুড়ে ছাই হয়ে যায়। বাকি দোকান গুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইলের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহায়তা করেন। স্থানীয় লোকজনও পানি সরবরাহ ও মালামাল সরিয়ে নিতে সহায়তা করেন। অগ্নিকান্ডের কারণে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের দু’পাশে অন্তত দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চলন নামে একটি কসমেটিকস দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি তিনটি লেপ তোশকের দোকান ও একটি খাবার হোটেলের মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও সুন্দরবন কুরয়িার সার্ভিস, ওষুধের ফার্মেসি, ফ্লেক্সিলোডের দোকানসহ আরও ৫ টি দোকানের অসংখ্য মালামাল পুড়ে যায়।

কসমেটিকস দোকান 'চলন' এর মালিক মোশাররফ হোসনে ফারুক বলনে, আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। পুড়ে যাওয়া অপর একটি  মার্কেটের মালিক লুৎফুল কবীর লিন্টু মিয়া বলেন, ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। তবে আমার মার্কেটের লেপ তোষকের  ৩ টি দোকান ছিল । ওই গুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলতে পারছি না। 

ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম হারুন অর রশিদ বলেন, অগ্নিকান্ডে পৌর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে তাদের পাশে বাজার ব্যবসায়ী সমিতি দাঁড়াবে। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পুর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী র্কমর্কতা সানজিদা রহমান বলনে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সহযোগিতা করা হবে।


Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে