জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ময়মনসিংহে সুজন এর উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুুষ্ঠিত


ময়মনসিংহে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ ; নাগরিক ভাবনা” বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নতুন বাজারস্থ ট্রিপল ট্রি হোটেলে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সুজন ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি। সুজন ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন এর সভাপতিত্বে বৈঠকে ময়মনসিংহ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারী নাগরিক সমাজের মোট ১১১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি যেন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও কারসাজি মুক্ত হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে যাতে বর্তমান রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতির সংস্কার সাধিত হয় এবং নতুন করে আর কেউ যেন কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি লায়ন মিজানুর রহমান লিটন, সম্পাদক ইয়াজদানী কোরায়শী, মহানগর কমিটির সম্পাদক আলী ই্উসুফ প্রমুখ ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন মহানগর কমিটির সহ-সভাপতি এবং ঘাগড়া রাড়েরা কলেজের অধ্যক্ষ কাব্য সুমী সরকার। 


Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে