জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে গ্রামীণ জনপদে নতুন ধানের মৌ মৌ গন্ধে উৎসবের আমেজ


ঈশ্বরগঞ্জে গ্রামীণ জনপদ জুড়ে এখন চলছে ধান মাড়াইয়ের ব্যস্ততা আর উৎসবের আমেজ। মাঠের সোনালী ধানের ঢেউয়ের পর এখন ধান কাটা আর মাড়াইয়ের পালা। নবান্নের আনন্দে মাতোয়ারা কৃষাণ-কৃষাণীরা। ভোর থেকে গ্রামের মানুষ দল বেঁধে মাঠে যাচ্ছেন ধান কাটতে। বেশির ভাগ পুরুষরা  ধান কেটে মাড়াই করছেন অন্যদিকে নারীরা ধান সেদ্ধ আর শুকাতে ব্যস্ত সময় পাড় করছেন। পুরষদের পাশাপাশি নারী শিশুরাও সমানতালে অংশ নিচ্ছে এই কৃষি উৎসবে। চারদিকে ভেসে বেড়াচ্ছে নতুন ধানের মৌ মৌ গন্ধ। সারা দিনমান হাড়ভাঙ্গা খাটুনির পর সন্ধ্যায় বিভিন্ন মোড়ের চায়ের দোকানে জমে উঠছে কৃষকদের আড্ডার উচ্ছাস। অনেক গ্রামে ধান মাড়াই উপলক্ষে রাতে আয়োজন করা হচ্ছে কিচ্চার আসর। বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন। গৃহবঁধুরা কাজের ফাঁকে নতুন চাল দিয়ে পিঠা তৈরি করছেন। শীতের সকালে পিঠা খেয়ে কৃষকরা কাস্তে হাতে যাচ্ছেন ফসলের মাঠে। রাতে এ বাড়ি ও বাড়ির নারীরা একত্রে বসে নবান্ন উৎসব আর পিঠা পুলির পায়েস তৈরির আলোচনায় মেতে উঠছেন। সব মিলিয়ে গ্রামীণ জনপদে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এবার ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মাঝে বিরাজ করছে স্বস্তি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার ১৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়।

উপজেলার রাজীবপুর ইউনিয়নের কৃষক আহমদ আলী বলেন, ধান কাটার আগের আমেজ এখন অনেকটাই ম্লান হয়েছে। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির ফলে ধান ঘরে তুলতে এখন আর আগের মতো বেগ পেতে হয় না। তবে ধানের দাম আরেকটু বৃদ্ধি পেলে কৃষকরা ধান চাষে আরো আগ্রহী হতো। ঘরে ধান তোলার সময় মনের মধ্যে আনন্দ বিরাজ করে। ধান বিক্রি করেই চাষের যাবতীয় খরচ পরিশোধ করা হয়। এ ধান ঘরে তোলার সময় আবহাওয়া অনুকূলে থাকায় বাড়ি বাড়িতে উৎসব লেগে থাকে।

উচাখিলা গ্রামের কৃষাণী ফাতেমা খাতুন বলেন, ধান চাষের শুরুতে নারীদের অংশগ্রহণ কম থাকলে ধান কাটার পর নারীরা ধার সংরক্ষণের ক্ষেত্রে প্রচুর শ্রম দিয়ে থাকে এবং অতিথি আপ্যায়ন ও পিঠা তৈরিতে নারীদের কাজই বেশি থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, আমন ধান আমাদের ধান উৎপাদনের জায়গায় বড় ভূমিকা রাখছে। আমন ধানে কৃষকদের খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হয়ে থাকে। নবান্ন উৎসব আমাদের এ ধানকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় যা আমাদের সংস্কৃতির অংশ হিসেবে পরিণত হয়েছে। 



Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে