কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ইসলামপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়ায় অংশ নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।


জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জন্মবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর আসনের এমপি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে জন্মবার্ষিকীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) মো. আরশাফ আলী, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেদোয়ান, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক আল ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।


পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ৭ জন কর্মজীবী নারীকে সেলাই মেশিন বিতরণ এবং ৪ জনকে ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

আরও খবর