জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

নবাগত ইউএনও সাথী দাসের সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়

নবাগত ইউএনও সাথী দাসের সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের পরিচিতি, মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় ইউএনও'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিকরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন- অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএনও গোয়ালন্দ উপজেলায় তার কর্মকালীন সময়ে সংবাদকর্মী ছাড়াও সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হবে।” সভায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক লালটু, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক, দৈনিক বাংলা ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মঈনুল হক মৃধা, যুগ্ম- সদস্য সচিব ও দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যুগ্ম-সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ, ফোরামের সদস্য, দৈনিক আজকের দর্পণ ও দ্যা ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ মজিবুর রহমান জুয়েল, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি সোহাগ মিয়া, চ্যানেল এস টিভি ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে নবাগত ইউএনওকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতে গোয়ালন্দবাসীর জন্য কোন সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আরও খবর