জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

"মাদক ছাড়ো ফুটবল ধরো" এ স্লোগানে মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে প্রীতি ফুটবল খেলা

"মাদক ছাড়ো ফুটবল ধরো" এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ল্যাফটেনেন্ট কর্ণেল(অব) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় প্রধান অতিথি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল ইসলাম আজাদের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার , মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন প্রমূখ। প্রীতি ফুটবল ম্যাচে ঘেচুয়া একাদশ, বেরিবাইদ একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় উভয় দলকে ম্যাডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দিয়ে সম্মানিত করেন আয়োজক কমিটির পক্ষ থেকে।
Tag
আরও খবর