দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার: উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার ‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS) রাজবাড়ীর বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ ‎মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি: নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা পলাশে মাইক্রোবাস চালক নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

মধুপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজাদ

টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানেরশীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে মধুপুরের বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার পুরুষ মহিলার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার ফাজিলপুর নিজ বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই হাজার নারী ও পুরুষের মাঝে উপহারের শাড়ী, লুঙ্গী ও পাঁচশত করে টাকা তুলে দেন লেফটেন্যান্ট কর্ণেল(অব) আসাদুল ইসলাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,উপজেলা বিএনপি'র মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের মো: মিনহাজ হোসেন প্রমূখ। পরে বিকেলে উপজেলার ৬ নং মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবড়ী বাজারে এক ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আসাদুল ইসলাম আজাদ(অব)। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থণ প্রত্যাশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিক নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪৩ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে