বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা জোনের নেতৃত্ব যৌথ অভিযানে বিদেশী মদদপুষ্ট আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করেছে, সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) বিশেষ টহল দল।


‎আটককৃতরা হলেন- গুইমারার হাফছড়ি ইউনিয়ন, লক্ষ্যসি পাড়া ২নং ওয়ার্ডের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), কলা পাড়া, গুইমারা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭),  মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, মানসি পাড়ার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।


‎এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্ধুক, ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন  ও ১টি ছুরি  উদ্ধার করা হয়।


‎২৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।


‎জানা যায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। তারা সেখানে অবস্থানকালে আজ ভোরের দিকে আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে ভোর ৫ টায় তাদেরকে আটক করে নিয়ে যায়।


‎মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন আটককৃতদের ‌আইনি পক্রিয়া মাধ্যমে আদাল‌তে প্রেরণ করা হবে।


‎মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর