যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক

গোয়ালন্দে বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিক মারাত্মক দগ্ধ
গোয়ালন্দে বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিক মারাত্মক দগ্ধ


রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
এতে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। 
২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় স্থাপিত কারখানাটিতে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত দুই শ্রমিক হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর এলাকায়।ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬)
এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪)।

স্হানীয় চিকিৎসক জানান, বিস্ফোরণে আহত শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

তবে কারখানাটির মালিক ঢাকার বাহাউদ্দীন বাহার যুগান্তরের কাছে দাবি করে মুঠোফোনে বলেন, কারখানায় কোন বয়লার বিস্ফোরণ হয়নি। গ্যাসের আগুন হতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় এনে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানায় কোন টায়ারও পোড়ানো হয় না। অব্যবহৃত পুরোনো টায়ার রিসাইক্লিং করে গ্রীন ওয়েল তৈরি করা হয়।যা রাস্তা কার্পেটিংয়ের কাজে ব্যবহৃত হয়। 

এদিকে সরেজমিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত তাপ ও হাওয়ার চাপে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার  অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, দূর্ঘটনার খবর পেয়ে তিনি খোঁজখবর নিতে ঘটনাস্হলে এসআই ফারুক হোসেনকে পাঠান। দুর্ঘটনার কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, শুনেছি কারখানাটি পরিবেশ অধিদপ্তর হতে অনুমোদন নিয়ে গড়ে উঠেছে। তবে পরিচালনার ক্ষেত্রে তারা অনেক অনিয়ম করছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এজন্য তাদের বেশ কয়েকাবার অনুমোদনের কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। আজকের বিস্ফোরণের ঘটনায় পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাকে আমি বেশ কয়েকবার ফোন করেছি। কিন্তু তিনিও আমার ফোন রিসিভ করেননি। 

কারখানাটি সরেজমিন পরিদর্শন ও খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ইউএনও আরো জানান।

স্থানীয়দের অভিযোগ , ঝুঁকিপূর্ণ কারখানাটিতে প্রশাসন, জনসাধারন, সাংবাদিক সহ কাউকেই প্রবেশ করতে দেয়া হয় না। কারখানার কালো ধোয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।  বিভিন্ন সময় অভিযোগ করলেও কতৃপক্ষ তাতে কর্নপাত করেনা।

আরও খবর