জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

মেহেরপুরের গাছে গাছে ঝুলছে শিশু-কিশোরদের স্বপ্ন।

মেহেরপুরে খেজুরের চাষ তেমন ভাবে কেউ না করলেও জঙ্গল, পতিত অনুর্বর জমিতে, পুকুরের পাড়ে, জমির আইলে, বাড়ি ও বাগানের চারিদিকে কিংবা রাস্তার পাশে অসংখ্য খেজুরের গাছ রয়েছে। বিশেষ করে জেলার আশরাফপুর, আমদহ, পশ্চিম মালশাদহ, মাইলমারী, নওপাড়া, ভোমরদহ, কাজীপুর, হাড়াভাঙ্গা, গোপালনগর, শ্যামপুর, ধানখোলা, বেলতলাপাড়া, হরিরামপুর, বাজিতপুর ও গোভীপুর এলাকায় নজরে পড়ার মতো।   যদিও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্যবাহী গাছগুলো।  শীতকালে খেজুর গাছের বিশেষ করে খেজুর রসের বেশ কদর থাকলেও সত্যিকার অর্থে কেউ যত্ন নেয়না এ গাছের। অথচ কতটা উপকারী এ গাছ একটু গভীরভাবে ভাবলেই পাওয়া যাবে। শীতকালে খেজুরের রস, রস থেকে পাকারস, রস দিয়ে পিঠা, গুড়, পাটালি। শুধু এগুলোই নয় খেজুরের পাতা দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাটি। যা বাংলাদেশের গ্রামীণ জনপদের নারীরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। ধান শুকানো, বসা কিংবা ঘুমানোসহ বিয়ে ও যে কোন অনুষ্ঠানেও এ পাটি ব্যবহার করা হতো। যদিও আধুনিকতার ছোঁয়াই আজ আর নজরে আসে না। তাছাড়া  জৈষ্ঠ্যমাসে এসে জানান দিয়েছে নতুন রুপে কাঁচা-পাকা লাল আর হলুদের খেজুর নিয়ে। যা নজর কেড়েছে মেহেরপুরের সকল ধরনের, সকল বয়সী মানুষের। তারপরও মেহেরপুরের মানুষ এ ফলগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে না।

শাঁস পাতলা, আঠি বড়, আর পাকা ফলের সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ার কারণেই হয়তো বা খেতে পছন্দ করেনা। বড়রা না খেলেও অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা দেশীয় খেজুর এখন গ্রামের শিশু কিশোরদের জন্য কিন্তু স্বপ্ন। কখন গাছ থেকে নামিয়ে সরিষার তেল আর লবন লাগিয়ে পাকিয়ে তা ছোট পাত্র কিংবা বাটিতে নিয়ে সুমিষ্ট স্বাদ ও গন্ধের ফলটি রাস্তায় রাস্তায় কিংবা বাড়িতে সহপাঠীদের সাথে নিয়ে খাবে। তাইতো চলছে গ্রামের শিশু কিশোরদের ছুটোছুটি আর দৌড়াদৌড়ি করে গাছ থেকে খেজুর নামানো। কিন্তু আর ক'বছর তারা খেজুর গাছ থেকে তাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবে এটাও ভাবার বিষয় কারণ খেজুরের গাছ কর্তন করে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারসহ বিভিন্ন কারনে কর্তন করায় জেলার প্রায় সকল গ্রামের খেজুর গাছ বিলুপ্তির পথে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে