কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬ বছরের আক্ষেপ ঘোচালেন প্রবাসী মনিরুল ইসলাম

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী পানজাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০১৮ সালে একটি ব্রীজ নির্মান করে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এরপর ৬ বছর কেটে গেলেও দুইপাশের রাস্তা নির্মাণ করেনি কতৃপক্ষ। যে কারনে ব্রীজ নির্মানে কোন ফায়দা হয়নি জনগণের। বর্ষাকালে ব্রীজে ওঠানামার রাস্তায় থাকতো হাটু পর্যন্ত কাদাপানি। তবে এবছরের মাত্রা রিক্ত বৃষ্টিতে পুরো উপজেলায় পানি নিষ্কাশন না করতে পেরে কৃষকরা বাধ্য হয়ে মহাসড়কট কাটতে বাধ্য হয়।


ফলে চিকনিকান্দি থেকে কলাগাছিয়া আমখোলা শাখারিয়া পটুয়াখালী যাওয়ার জন্য একপাক্ষিক রাস্তাটি ব্যবহার করতে হতো গাড়িচালকদের কিন্তু পানখালি ব্রীজে রাস্তা না থাকায় নাজেহাল অবস্হায় পড়তে হতো সকলকে। ৬ বছর ধরে ব্রীজে রাস্তা না থাকায় আক্ষেপ রয়েছিলো জনমনে।


তবে ৬ বছরের ভোগান্তি একজন প্রবাসী ঘুচিয়ে দিয়ে পুরো উপজেলার চলাচলের সুযোগ করে দিয়েছেন। বলছিলাম মালয়েশিয়ান প্রবাসী মো.  মনিরুল ইসলাম মনিরের কথা যার একার প্রচেষ্টায় জনসাধারণ গাড়িচালক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি দূর হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলেন মো. আলমগীর মৃধা, মো. নুরুল হুদা রেজভি, গাজী খায়রুল, গফুর হাওলাদার ও এলাকার কয়েকজন ব্যক্তিবর্গ।

জানা যায় ব্রীজের ২ পাশে ১৫০ ফুট রাস্তায় পাইলিং করে বালু দেওয়া হয়েছে এবং বালু চাপা পড়লে সিসি ঢালাই দিয়ে সংযোগ সড়ক আরও উন্নত করা হবে। 


এছাড়াও প্রবাসী মো মনিরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন সামাজিক কাজ করে জনসাধারণের পাশে দাঁড়াচ্ছেন


এ বিষয়ে মো. আবুল কালাম পহলান বলেন, গত ৬ বছর ধরে আমরা ২ পানখালীর লোকজন এই ব্রীজে রাস্তা না থাকায় অনেকে ভোগান্তির সম্মুখীন হয়েছি এখন রাস্তা হওয়ায় আমাদের চলাচলে সুবিধা হয়েছে, আমরা সবাই মনিরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে