কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ডোমারে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও ভারতে ওয়াকফ আইন সংশোধন বিল বাতিলের প্রতিবাদ এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিলের দাবিতে নীলফামারীর ডোমারে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (২৫শে মে) বিকালে উপজেলা শহরের বাটার মোড়ে উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের। এতে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, 'মীরজাফর গংদের গাদ্দারির জন্য আমাদের উপর শাসন করার সুযোগ পেয়েছে দিল্লি। একাত্তর পরবর্তী সময়ে আমরা দেখেছি, কেউ ক্ষমতার জন্য বা ক্ষমতা টেকানোর জন্য ভারতের সাথে ষড়যন্ত্র করে দেশটাকে দিল্লির ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ আর দিল্লির ষড়যন্ত্র সফল হতে দিবে না। যারা ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলে তারা এদেশের বন্ধু না।' ডোমার উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মোঃ মঈনুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক হাফেজ আনিছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল, নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে