জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়,এটি দেশের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ধারক ও বাহক ।গত ছয় দশক ধরে এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার দক্ষ প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞ তৈরি হয়েছেন,যারা দেশ ও জাতির অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

শুক্রবার (৭আগষ্ট ২৬) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০বছর পূর্তি(হীরক জয়ন্তী)উদযাপন উপলক্ষে আয়োজিত সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন শেষে , আলোচনা সভায়



প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও দিপই ৬০বছর পূর্তি উদযাপন কমিটির আয়োজনে এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল এর সভাপতিত্বে 

এমপি আরো বলেন প্রতিষ্ঠানের এই ৬০বছর পূর্তি উদযাপন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক অনন্য মিলন মেলায় পরিণত হবে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তর করতে বর্তমান সরকার সবসময় বদ্ধপরিকর। তিনি প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলার আহ্বান জানান । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,ঢাকা,এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিনসহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজিদুর ইসলাম সাজু। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হয়।


Tag
আরও খবর