জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল হতে আজ শুক্রবার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪ হাজার অসহায় পরিবারকে জিআর (GR) চাল এবং ৭শ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

​সকাল থেকে বিকেল পর্যন্ত বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হয়। ৬ নং আউলিয়াপুর, ৭ নং উথরাইল, ৮ নং শংকরপুর, ৯ নং আশকরপুর এবং ১০ নং কমলপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এমপি বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং চিকিৎসা সেবাকে জনগণের নাগালের মধ্যে আনতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে হার্টের রিং ও চোখের লেন্সের মতো জীবন রক্ষাকারী উপকরণের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এনেছেন প্রধানমন্ত্রী।

​তিনি আরও বলেন, ঈদসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ এই পাঁচটি ইউনিয়নে সর্বমোট ৪০ টন চাল এবং সাড়ে ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনূর রশিদ কচি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Tag
আরও খবর