অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দেওয়া'। স্পোর্টস লাভার্স এসোসিয়েশন আয়োজিত ক্যাফে হাট ম্যারাথন-২৪ এর উদ্বোধনী বক্তব্যে ধনবাড়ী নবাব এসেস্ট এর মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ বলেন,' আজকে এই ঐতিহাসিক মাঠে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন -২৪ উপভোগ করতে এসেছেন দেখে আমি আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, এই মাঠ একটা ঐতিহাসিক মাঠ, আপনারা এই মাঠে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখবেন। আমাদের নবাব পরিবার সব সময় ধনবাড়ীর মানুষের সুখ দুঃখের পাশে থাকবে'। এরকম প্রাণোবন্ত খেলাধুলার আয়োজন করায় তিনি স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের সকলের প্রতি সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৭১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৭৭ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২৯১ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৯৩ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪১৬ দিন ৯ মিনিট আগে
৫৭৪ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে