জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে পূজা মন্ডপ পরিদর্শনে পৌর মেয়র শামীম

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক ব্যবস্থা নিশ্চিতকল্পে দিনব্যাপী কুমিল্লার দেবিদ্বার পৌর ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দেবিদ্বার পৌর মেয়র ও জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম শামীম।

রবিবার (২২ অক্টোবর) পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক সকল বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা বলেন।

এসময় তিনি পূজামণ্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে একমাত্র আওয়ামী লীগ সরকারের সময়েই সবাই যে যার উৎসব মিলেমিশে পালন করতে পারে।হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলেও জানান।

এছাড়াও দেবিদ্বারের সাবেক এমপি ও মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে শোক প্রকাশ ও সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন, এবং দেবিদ্বারের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল এমপির পক্ষ থেকে ও পৌরসভার পক্ষ থেকে পূজামন্ডপে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, ২নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ নাইমুল হোসেন সুমন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন,৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার সরকার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাসির মোল্লা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, শারমিন আক্তার, কামরুন্নাহার, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ। 


Tag
আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে