জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিভেদ সৃস্টির চেস্টা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে ছাড় দিবেন না আলহাজ্ব রোশন আলী মাষ্টার

বিভেদ সৃস্টির চেস্টা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে ছাড় দিবেন না আলহাজ্ব রোশন আলী মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রোশন আলী মাস্টার বলেছেন ৭৫-এ খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকেই হত্যা করেছে। ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংসতম হত্যাকান্ড বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে জঘন্য ঘটনা। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তিনি বলেন খুনিরা পাকিস্তানি আত্মাকে বাংলাদেশ রাষ্ট্রের দেহে প্রতিস্থাপন করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্ত আল্লাহর রহমতে হত্যা করতে পারে নাই। শুধু তাই নয়, বহুবার তাকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেস্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা সফল হয় নাই। এখনও এই চক্রান্ত অব্যাহত আছে। তাই ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকুন। বিভেদ সৃস্টির চেস্টা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে ছাড় দিবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার ধামতী এবং বিকেলে মোহনপুরে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান,উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: হুমায়ুন কবির চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, সদস্য কালিপদ মজুমদারসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মফিজ উদ্দিন দুলাল, জলিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সাংস্কৃতিক বিষয়েক সম্পাদক সালাউদ্দিন মামুন প্রমুখ।


তিনি বলেন জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে এদেশের আপামর জনগণ ক্ষমতায় বসিয়েছেন। তাইতো এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জনগণই আওয়ামী লীগের পাশে আছে। আগামীতেও ভোট বিপ্লবের মাধ্যমে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে। উন্নয়ন ও আগ্রগতির ধারা অব্যাহত থাকবে। স্মার্ট ও উন্নত বাংলাদেশ হবে। 

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে