জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে ১৩জন ও কাউন্সিলর পদে ৯৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন

নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম'র মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তোলা ছবি

দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে ১৩জন ও কাউন্সিলর পদে ৯৪ জন  মনোনয়ন পত্র জমা দিয়েছেন

দীর্ঘ প্রায় ২১ বছর পর আগামী  ১৭ জুলাই অনুষ্ঠিতব্য কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গতকাল রবিবার। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৩ জন সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফয়জুল ইসলাম মনোনয়নপত্র জমা দেননি। 
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৬ জন। আর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছন ১৮জন।
দেবিদ্বার উপজেলার নির্বাচন কার্যালয়ের সহকারি রির্টানিং কর্মকর্তা মো.আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেছেন মেয়র পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছিলেন এদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই মনোনয়নফরম জমা করেছেন। আগামীকাল সোমবার (আজ) বাছাই করা হবে।
দলীয় প্রার্থীদের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম। 
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুগান্তর কুমিল্লার ব্যুরো চিফ সাংবাদিক মো. আবুল খায়ের, বিএনপি নেতা শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী মোসলেহ উদ্দিন মানিক, ব্যবসায়ী শরিফুল ইসলাম সুমন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার, ব্যবসায়ী ছায়েদুর রহমান সবুর, এম.এ কাইইয়ুম ভূঁইয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, মো. আবুল কাশেম, এম গোলাম জাহাঙ্গীর স্বপন, মো. কাউছার হায়দার এবং ছিদ্দিকুর রহমান সরকার। 
২০০২ সালের ১৫সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২২ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। ১৮ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ ও নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে