জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরা হলোনা সজিব ও তারেকের।

নিহত সজিব ও তারেক

বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরা হলোনা সজিব ও তারেকের।

বন্ধুর সাথে দেখা করে ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় ২বন্ধুর মৃত্যু হয়েছে এবং অপর এক জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিহতরা হলো দেবিদ্বার উপজেলার ১০ নং গুণাইঘর ইউনিয়নের বনকুট গ্রামের রহমান মাস্টার বাড়ির মোঃ আঃ আউয়াল মিয়ার ছেলে মোঃ সজিব এবং তার চাচাতো ভাইপো মৃতঃ আবুল হাসেম মিয়ার ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক। দু’জনেই উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র। রোববার ভোর সাড়ে ৪ টায় ফেনীর বিসিক মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।  

নিহত তারেকের বড় ভাই এমদাদুল হক সুমন জানান শনিবার সন্ধ্যায় তারেক সজিব ও বাবুর সাথে মোটর সাইকেল যোগে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের এক বন্ধুর সাথে দেখা করতে যায়। বন্ধুর সাথে দেখা করে ফেরার পথে ফেনী সদরের বিসিক মোড় এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। এতে তারেক ও সজিব মৃত্যুবরণ করে। মারাত্মক আহত একই বাড়ির আব্দুল করিমের ছেলে মোবারক হেসেন বাবু কুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় ২বন্ধুর মৃত্যুতে বনকুট গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রোববার বাদ আছর নামাজে জানাজা শেষে নিহতদের দাফন করার সময় কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। নিহত সজিবের বাবা মোঃ আব্দুল আউয়াল কান্না বিজড়িত কন্ঠে জানান, শনিবার বিকেলে ছেলের সাথে শেষ দেখা। ভেবেছিলাম ছেলে বাড়িতেই আছে কিন্তু ছেলে যে এতদূর চলে গেছে জানতেই পারি নাই। সকালে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এক প্রতিবেশী পুলিশের ফোনে প্রথমে জানতে পারি ছেলে আমার ফেনী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সজিবের মায়ে আহাজারিতে ভারী হয়ে আছে গোটা বাড়ি। মাকে বলেছিলো খুব ক্ষিধা লেগেছে। মা তড়িঘড়ি করে ভাত রেধে শনিবার বিকেলে শেষ বারের মতো ছেলেকে খাইয়েছে, তারপর কোথা দিয়ে কি হলো কিছুই জানেননা মা। 




আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে