জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে শিশু ধর্ষণের পর আস্তানা থেকে পালিয়েছে ভন্ড পীর ইকবাল শাহ


দেবিদ্বারে এক ভণ্ড পীরের আস্তানায় সাত বছরের ২য় শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিত ওই শিশুটির পরিবারের অভিযোগ ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনো মামলায় অভিযুক্ত ভণ্ড পীর ইকবালকে গ্রেফতার করতে পারেনি, মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর ১২টার দিকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত শরাফত আলীর পুত্র ইকবাল শাহ স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ২য় শ্রেণির ছাত্রীকে লিচু দেয়ার কথা বলে তার আস্তানায় নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় ছটফট করলে তার পরিবার চিকিৎসকের নিকট নিয়ে যায়। শিশুটির মা ও মামলার বাদী সীমা আক্তার বলেন, এলাকার একটি চক্র এ বিষয়ে তাকে মামলা না করতে চাপ দিয়ে যাচ্ছিল, তারা চেয়েছিল এ ঘটনার মীমাংশা করতে। পরে তিনি ৬ জুন রাতে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। স্থানীয় লোকজন জানান, ইকবাল শাহ হঠাৎ পীর দাবি করে দীর্ঘ বিশ বছর যাবৎ নিজ বাড়িতে ‘সাইচাপাড়া দরবার শরীফ’ নাম দিয়ে আস্তানা তৈরী করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বাড়িতে প্রায়ই গাঁজার মজমা বসাতো। মাঝে মধ্যে করতো ওরস। সেখানে নারীদের সাথে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতো। তার এসব কাজে সহায়তা করতো স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তাই তার অসামাজিক কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ  করতো না। মুঠো ফোন বন্ধ থাকায় অভিযুক্ত ইকবালের বক্তব্য জানা সম্ভব হয়নি। শনিবার বিকালে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) খাদেমুল বাহার বলেন, ডাক্তারী পরীক্ষায় ওই শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। ঘটনার পর ওই পীর আস্তানা ছেড়ে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছনা, পুলিশের অভিযান অব্যাহত আছে।  

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে