জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে গোমতী নদীতে নিখোঁজের এক দিন পর ভেসে উঠলো স্কুল ছাত্রের লাশ।


কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ভেসে উঠেছে তারেক আজিজ রাব্বী (১২) নামে এক স্কুল ছাত্রের লাশ। রোববার সকালে মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। রাব্বী বানিয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম শাহিনের ছেলে এবং দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।


স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাব্বী তার তিন বন্ধুর সাথে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে সে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে রাব্বীর বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালায়। বিকেল সাড়ে ৫ টায় চাঁদপুর থেকে একদল ডুবুরী এসে অনুসন্ধ্যানে নামে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের নিকটবর্তি মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।


এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গতকাল হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে এক কিশোরের ডুবে যাওয়ার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অনুসন্ধ্যান চালাই। পরবর্তিতে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলও অনুসন্ধ্যানে যোগ দেয়। রোববার সকালে তার লাশ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।


আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে