জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ড গোয়ালঘরের গরু সহ ৩টি ঘর পুড়ে ছাই

সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের আহাজারি যেনো থামছেই না।

দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ড গোয়ালঘরের গরু সহ ৩টি ঘর পুড়ে ছাই 


দেবিদ্বার,(কুমিল্লা)প্রতিনিধি 


কুমিল্লার দেবিদ্বারে শিবনগর মধ্যপাড়ায় কুদ্দুস ডাক্তার বাড়িতে আব্দুল কাদের মিয়ার ৩টি ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে, আশপাশে পানি সংকটে থাকায় আগুন নেভাতে পারেনি এলাকাবাসী।

সোমবার দিবাগত রাত ১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের, তিনি আরও জানান, হঠাৎ ফর ফর শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি সারা বাড়িতে আগুন জ্বলছে। ঘর থেকে কোনরকমে স্ত্রী,পুত্র, কণ্যা, পুত্র বধূ ও নাতী-নাতনীদের বের করে প্রাণ রক্ষা পেলেও আর কিছুই রক্ষা করতে পারিনি।

খবর পেয়ে রাত ২টায় মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আব্দুল কাদের'র ছেলে ফখরুল ইসলাম জানান  বসত ঘর, গোয়াল ঘর ও রান্না ঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্নালঙ্কার, গরু, ফ্রিজ, খাট, আসবাপত্র সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের আসবাপত্র, ৭টি খাট, সুকেস,২টি ফ্রীজ,সহ ঘরে থাকা একটা সুতোও উদ্ধার করতে পারিনি,  গোয়ালঘরের গরুটিও পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের পরিবারেরর লোকজন জীবন বাচানোর জন্য ঘর থেকে বেড়িয়ে গিয়েছি।

সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেবিদ্বার পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম শামীম ঘটনাস্থলে পরিদর্শন করেন,  তাদের খোজ খবর নিয়ে আর্থিক সহযোগীতা করে। এবং এমপি মহোদয়ের মাধ্যমে নতুন ঘর তৈরির জন্য টিন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


প্রত্যক্ষদর্শী মোঃ হুমায়ুন কবির জানায় রাত আনুমানিক ১টায় প্রতিবেশী আব্দুল কাদের'র বাড়িতে চিৎকার শুনে গিয়ে দেখি তাদের ঘরে আগুন, আশপাশে ৫০০মিটারের মধ্যেও কোনো পানির ব্যাবস্থা না থাকায় চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেলো ৩টি ঘর, 

আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি, পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এগুন নিয়ন্ত্রণ করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল হুদা জানান, রাত ২টা খবর পেয়ে আমরা ঘটনাস্থালে যাই, এবং রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি,

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, পরে গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে,

 তবে আশপাশে পানি সংকটে থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। 


আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে