কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে র্যাব ১২ প্রায় ২০০০ বোতল ফেনসিডিল সহ এক নারীকে আটক করেছে। এক সংবাদ সম্মেলনে র্যাব১২ এর কোম্পানি কমান্ডার আবুল হাসান সবুজ এ তথ্য জানান। গ্রেফতার শেফালী খাতুন চিলমারী ইউনিয়নের গাজীরাথাক গ্রামের বাসিন্দা। কোম্পানি কমান্ডার আবুল হাসান জানান সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের গাজীরাথাক গ্রামে অভিযান চালান র্যাব ১২ এর একটি দল। এ সময় স্থানীয় বাসিন্দা ওমর বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় সেখানে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১৯৩৬ বোতল ফেনসিডিল, আটটি গুলি সহ একটি পিস্তল, দুইটি হাসুয়া, ও মাদক বিক্রির প্রায় এক লক্ষ টাকা জব্দ করেন। এ সময় ওই বাড়ির গৃহকর্তী শেফালী খাতুন কে গ্রেপ্তার করেন।
২৮৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৪৮৫ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৪১ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪৪ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৭৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৯৮৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০৪০ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৫৪ দিন ৫৩ মিনিট আগে