জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দৌলতপুরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে ‘মাদক কে না বলুন’ এই শ্লোগানে এবারই প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪।

উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উপজেলা চত্বরে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে এ খেলা অনুষ্ঠিত হয়। 

আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ অফিসার্স ক্লাবের সদস্য, ইউপি চেয়ারম্যানসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
খেলায় প্রাগপুর আলাপনী সংঘ (ওহিদুল-শুভ) চ্যাম্পিয়ন হয় এবং হোসেনাবাদ মুগ্ধ ষ্টেশনারিজ (জুমার-সোয়াদ) রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ী-রানাসআর্প ও দ্বিতীয় রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ওবায়দুল্লাহ জানান, বর্তমান সময়ে যুব সমাজ খেলাধুলার পরিবেশ না পেয়ে অনেকাংশে মাদকাসক্ত হয়ে পড়ছে। সেই লক্ষ্যে খেলাধুলার পরিবেশ ও সুযোগ সৃষ্টিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাছাড়া স্থানীয় খেলোয়ারদের মান উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এ আয়োজন বলে তিনি জানিয়েছেন।


Tag
আরও খবর





দৌলতপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

৯৮৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে