জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মান করা হয়নি গত ৬ মাসে। প্রভাবশালী দুই নেতার কর্মকান্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর গোরস্থান মসজিদ ৬ মাস আগে ভেঙ্গে নতুন মসজিদ নির্মান করার জন্য ফাঁকা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোন কাজ শুরু হয়নি। এ ব্যাপারে গ্রামবাসীর মধ্যে মারাত্মক অসন্তোষ তৈরী হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে মথুরাপুর গ্রামের দুই নেতা শামীম মালিথা, পিতাঃ  মরহুম শামসুদ্দিন মালিথা ও দেওয়ান হাফিজুর রহমান পিতাঃ মরহুম আলিম উদ্দীন দেওয়ান এর সিদ্ধান্ত মোতাবেক মসজিদটি ভাঙা হয়েছে। 


গ্রামবাসী জানেন, মসজিদটি নতুন ভাবে নির্মাণের জন্য ভাঙ্গা হয়েছে এবং অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ৬ মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত কোন প্রকার কাজ শুরু হয়নি। মসজিদ কেন ভাঙলো? কত টাকা উত্তোলন হয়েছে তার কোন প্রকার হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না বলে মসজিদ সংশ্লিষ্ট গুচ্ছগ্রামবাসী জানান। জানা যায়, বর্তমান মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা মথুরাপুর গোরস্থান জানাজা মাঠে জানাজা করতে এসে এই মসজিদে নামাজ আদায় করেছেন। 


সরকার দলীয় দুই নেতার এই ধরনের অনৈতিক কাজে এলাকার জনগন মারাত্মক ভাবে ফুলে ফেঁপে উঠছে। এলাকারবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে মসজিদটি পূর্বের ন্যায় কিংবা নতুনভাবে নির্মান করে তাদের সালাত আদায়ের ব্যবস্থা  করার জন্য মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া - ১ দৌলতপুর জনাব অ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ ও উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাড. এজাজ আহমেদ মামুন বিশ্বাস এর দৃষ্টি আকর্ষণ করেছেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছগ্রামের সরকার দলীয় এক নেতা জানান, কতিপয় দূর্নীতিবাজ লোকদের জন্য এভাবেই বর্তমান সরকারের ভাবমূর্তি মূর্তি নষ্ট হচ্ছে। দেওয়ান হাফিজুর রহমান ও শামীম মালিথারা এভাবেই জনগনের টাকা নয় ছয় করেন। এদের রিরুদ্ধে এমপিসহ গ্রামবাসী একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহন করা উচিত, গ্রামকে জঞ্জাল মুক্ত করা আমাদর সময়ের দাবী।

Tag
আরও খবর





দৌলতপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

৯৮৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে