দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কক্সবাজারে মাদক ও রোহিঙ্গাদের দৌরাত্ম্য বন্ধে কঠোর হবে প্রশাসন

ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করছে নতুন পুরাতন রোহিঙ্গারা। শহরে এসে তারা নানা অপরাধ কছে। পরে তাদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়ছে। অনেক রোহিঙ্গাকে ধরে ক্যাম্পে হস্তান্তর করা হলেও এই পদক্ষেপ কোন কাজে আসছে না। শাস্তির আওতায় না আসায় তারা পুণরায় ক্যাম্প ছেড়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। রোহিঙ্গাদের দৌরাত্ম্য বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। ডাটাবেজের আওতায় আনতে হবে তাদের। তাদের কারা আশ্রয় দিচ্ছে এবং কিভাবে অনৈতিক সুবিধা দিচ্ছে সেই বিষয়ে ও নিতে হবে পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, মাদক ও রোহিঙ্গামুক্ত কক্সবাজার গড়তে একযোগে কাজ করতে হবে। শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তবে প্রকৃত অর্থে শৃঙ্খলা ফিরবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর