নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সম্প্রীতির শিকড় গাঁথতে কক্সবাজারে শান্তি ও সম্প্রতি সংলাপ অনুষ্ঠিত।

কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় ইউথ এঙ্গেজমেন্ট ফর ডেমোক্রেসি কর্মসূচির অধীনে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করেছে। সংলাপের বিষয় শান্তি, ও সামাজিক সম্প্রীতি। যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আমরা কিভাবে মানবাধিকার, গণতন্ত্র, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সবার জন্য একটি সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই সমাজ বিনির্মাণ করতে পারি এই নিয়ে আলোচনা হয়েছে।


সভাপতিত্ব করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালয় ছিলেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশন জেলা সম্বনয়ক এড. মারুফ বিন কবির, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন প্রজেক্ট কো-অর্ডিনেটর মরিয়ম প্রমা।


শান্তি ও সম্প্রীতি সমাবেশে দুইটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের বিষয় ছিলো শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সংহতি ও গণমাধ্যমের ভূমিকা। যেখানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পালস এনজিও-র চেয়ারম্যান আবু মুর্শেদ চৌধুরী খোকা, জাগো নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিউলি শর্মা, রামু কেন্দ্রীয় সীমা বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু এবং সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু। 


দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিলো "আন্তঃপ্রজন্ম সংলাপ ও সামাজিক সংহতি"। যেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শিফা হাফিজা, সাংবাদিক সৌরভ দেব, ট্রাভেলেটর বাংলাদেশের কো-ফাউন্ডার ডা. সাকিয়া হক, মানুষের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম ম্যানেজার প্রোগাম ম্যানেজার মনজুরুল আলম, চকরিয়া কলেজের প্রভাষক সবুজ কান্তি ধর এবং মুহাম্মদ শওকত আলী 


ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, সহিংসতা মুক্ত এবং টেকসই সমাজ বিনির্মাণে মানবাধিকার, গণতন্ত্র, ও ন্যায় বিচারের গুরুত্ব অপরিসীম। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের মুরব্বিদের জ্ঞান, অভিজ্ঞতা, এবং পরামর্শও অত্যন্ত মূল্যবান। ভিন্ন ধর্ম, বর্ণ, ও প্রজন্মের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন কক্সবাজারকে শান্তিপূর্ণ করতে হলে সবার মতামত এবং অংশগ্রহণ জরুরি। কাউকে বাদ দিয়ে নয়, সবাই মিলে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, সহিংসতা মুক্ত এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারি । তিনি সবাইকে এই সংলাপে যোগ দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে অনুরোধ করেছেন।

Tag
আরও খবর