নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে প্রশাসক নিযুক্ত হলেন যাঁরা

# জেলা, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ


দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার ৪টি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহীনুল হক মার্শালকে অপসারণ করে সেখানে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়াও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়াত আফরোজকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে অপসারণ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আতাউল গণি ওসমানীকে, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলামকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশকে, চকরিয়ায় পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।


এদিকে কক্সবাজার সদর উপজেলা চেয়রাম্যান কায়সারুল হক জুয়েলকে অপসারণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়াও রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলকে অপসারণ করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল ইসলামকে, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামকে, মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মার্মাকে, কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ব‌্যা‌রিস্টার মুহাম্মদ হা‌নিফ বিন কা‌শেমকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরীকে, উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনকে, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমকে অপসারণ করে আদনান চৌধুরীকে, ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান আবু তালেবকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।


গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ শনিবার রাতে জারি করে অন্তর্বর্তী সরকার।

Tag
আরও খবর