নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডিসি-এসপির সাথে কক্সবাজার প্রেসক্লাব কমিটির মতবিনিময়

“আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে” 


কক্সবাজার, প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাগণ জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন। ওই সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত কর্মকর্তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান । জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যথানে পটপরিবর্তনের পর এখন দেশ গঠনে প্রশাসন ও পুলিশের সাথে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে৷ তারা প্রেসক্লাব নেতাদের সহযোগিতার আশ্বাস দেন। 


পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজারে ছাত্র আন্দোলনে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মামলার নিরপেক্ষ তদস্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে৷ একই সাথে তিনি হত্যাকান্ডের বিচার নিশ্চিত করারও আশ্বাস দেন।


পুলিশ সুপার বলেন, কক্সবাজার সদর মডেল থানা ও ঈদগাও থানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কাজ করার মতোও কোন উপকরণ এই দুই থানায় নেই। তিনি যে কোন বেসরকারি সংস্থা ও ধনবান ব্যক্তিরা এই সংকটে এগিয়ে এলে

পুলিশ তাদের স্বাগত জানাবে।


বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব কর্মকর্তাগণ পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেন। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (ট্রাফিক)

জসিম উদ্দিন উপস্থিত ছিলেন৷


প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি জি এ এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, কামাল হোসেন আজাদ, আবু সিদ্দিক ওন্সমানী, এম আর খোকন প্রমূখ ৷

Tag
আরও খবর