নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার সম্প্রীতির শহর- মন্দির পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

উদ্ভুত পরিস্থিতিতে কক্সবাজারের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়েছেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে শহরের কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়। 


এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 


এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী বলেন, রাজনৈতিক দলের নেতারা বলেন, কক্সবাজার একটি সম্প্রীতির শান্তিপূর্ণ শহর। এখানে কোনো ভেদাভেদ নেই। কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে।


জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কোনো সম্প্রদায়ের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। দুস্কৃতিকারীরা এই শহরেরর শৃঙ্খলা নষ্ট করতে চাইলে- তা সবাই মিলে প্রতিহত করা হবে।


কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। 


সমাবেশে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের কর্মীরা কাজ করছেন। এমনকি থানা, পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। 


ফাহিম বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সামাজিক সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করা হচ্ছে।

Tag
আরও খবর