নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। ফিরেছে তাদের নিথর দেহ। সড়কেই নিভে গেলো দুই বন্ধুর জীবন প্রদীপ। কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সাতকানিয়ায় বাঁশ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বন্ধুর। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ বিওসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদ হাসান ইমন (১৯) ও আরিফুল ইসলাম রাতুল (১৯)।


পুলিশ জানান, নোয়াখালী সদর উপজেলার উত্তর মাছিমপুর দানা মিয়ার বাজার স্বর্ণবাড়ীর মো. ইউসুফের ছেলে নাহিদ হাসান ইমন ও একই উপজেলার সান্তসিতা পূর্ব এওজবালিয়ার আবদুর রবের ছেলে আরিফুল ইসলাম রাতুল গত রোববার রাতে কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে রওনা দেয়। ভোর ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ বিওসির মোড় এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা বাঁশবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান ইমন ঘটনাস্থলে মারা যায় এবং আরিফুল ইসলাম রাতুল গুরুতর আহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম রাতুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাতুল মারা যায়।


নিহত নাহিদ হাসান ইমনের মামা জামাল উদ্দিন জানান, আমার ভাগিনা ইমন ও তার বন্ধু রাতুলসহ এলাকার ৬ জন ছেলে মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে গত ৫ জুলাই কক্সবাজারের উদ্দেশে ঘর থেকে বের হয়। কক্সবাজারে বেড়ানো শেষে রবিবার রাত দেড় টার দিকে কক্সবাজার থেকে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়। আমার ভাগিনা ইমন মোটরসাইকেলের পেছনে বসা ছিল। তার বন্ধু রাতুল মোটরসাইকেল চালাচ্ছিল। ভোরের দিকে তাদের মোটরসাইকেলটি সাতকানিয়ার বিওসির মোড় এলাকায় পৌঁছার পর কক্সবাজারমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইমন ঘটনাস্থলে মারা যায় এবং তার বন্ধু রাতুল আহত হয়। পরে গতকাল সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতুলও মারা যায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মো. ইরফান জানান, ইমনের লাশ আমরা স্বজনদের নিকট হস্তান্তর করেছি। আর রাতুলের লাশ পাঁচলাইশ থানা থেকে স্বজনদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। দুর্ঘটনায় নিহত নাহিদ হাসান ইমনের মামা জামাল উদ্দিন বাদি হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আরও খবর