নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আ.লীগ নেতা সাইফ উদ্দিন হত্যায় অভিযুক্ত আশরাফুল আটক

কক্সবাজারে আ.লীগ নেতা সাইফ উদ্দিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলাম (২০) কে আটক করেছে পুলিশ।


সোমবার (২১আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সামনে চেকপোস্ট পালকি নামক একটি বাস গাড়ি থেকে তাকে আটক করা হয়।


আটক আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তবে সে রোহিঙ্গা বলে দাবি করছে স্থানীয়রা।


বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি রুকনুজ্জামান ।


তিনি জানান, ” সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলাম কে আমাদের পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে একটি বাস গাড়ি থেকে আটক করা হয়েছে। তার গন্তব্য ছিল টেকনাফে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে কক্সবাজার সদর মডেল থানার একটি দলকে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি। “


এদিকে আ.লীগ নেতার হত্যার ঘটনায় পুরো জেলা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়। পরে হোটেলের সিসিটিভিতে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে করে নয়ন নামে এক যুবকের নাম সামনে আসে। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কিছুক্ষণ পর নয়নের পর আশরাফুল ইসলামে নাম সামনে আসে। এর পর থেকে আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। এর পর পুলিশ নিশ্চিত হয় হত্যার ঘটনার মূল নায়ক আশরাফুল ইসলাম। পরে তাকে আটকে অভিযান শুরু করে পুলিশ।


এদিকে ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি। জানাজা শেষে দাফন করা হয়েছে সাইফের মরদেহ।


সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে (৪৬) এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত যুবক কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

Tag
আরও খবর