নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার শহরকে নিরাপদ রাখতে অপরাধ নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইরোধে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। তার ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক কয়েকটি টিম নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।


গত শনিবার মধ্যরাতে কক্সবাজারে সদরের কাছাকাছি এলাকা ভারুয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এছাড়া গত ১২ দিনে পুলিশ ৫ জন ছিনতাইকারী, ৩ অস্ত্র ব্যবসায়ী ১৪ জন ডাকাত, ৩ জন মানবপাচারকারি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার ও ইয়াবা, মদসহ ৪ জনকে গ্রেফতার। এই ঘটনায় পুলিশ ৬টি অস্ত্র ও ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করেন। রোববার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারস্থ জনৈক পুতুইন্যা খলিফার গ্রিল ওয়ার্কশপের দোকানে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় তৈরী ৩ টি বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।


রোববার দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।





সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান জানান, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ি। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।




সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভিতর থেকে ৩ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার মোহাম্মদ বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর পাওয়া যায় দেশিয় তৈরী তিনটি কাটা বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে হচ্ছে বলে জানান মো. মিজানুর রহমান।


কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যে কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারী সোহেল ওরফে হাতি সোহেলকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে।


পুলিশ কর্মকর্তা রফিক আরও জানান, কক্সবাজার শহরে আটককৃত হাতি সোহেলে কয়েটি গ্রুপ রয়েছ। তার দেয়ার তথ্য মতে, তাদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। তিনি অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।##

Tag
আরও খবর