নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে একজনের আমৃত্যু কারাদণ্ড ও দুজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত । যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


সোমবার (৭ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।


তিনি জানান, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামি হলো, কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের মোজাহের আহমদের পুত্র আনোয়ার হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলো, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জমির উদ্দিন এবং আলী আকবর। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণে তিনি জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের জমিতে একই এলাকার মোহাম্মদ হোছন রবিশস্যের কাজ করার সময় জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আনোয়ার হোসেন, জমির উদ্দিন এবং আলী আকবর তার উপর হামলা করে। হামলায় মোহাম্মদ হোছন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের ভাই ছিদ্দিক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার চকরিয়া থানা মামলা নম্বর : ০৫/২০১৩ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৫০৮/২০১৩ ইংরেজি (চকরিয়া) এবং এসটি মামলা নম্বর : ২০৯/২০১৬ ইংরেজি।


বিচার ও রায়:

মামলাটি তদন্ত করে ৩ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে ২০১৫ সালের ১৪ মার্চ তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট প্রদান করেন। চার্জশীটে অভিযুক্তরা হলো আনোয়ার হোসেন, জমির উদ্দিন এবং আলী আকবর।


মামলাটি ২০১৬ সালের ৩ আগস্ট আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের আসামি পক্ষে জেরা, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট যাচাই, আলামত পর্যালোচনা, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটি রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন।


রায় ঘোষণার দিনে আসামি আনোয়ার হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৮৬০ সালের ফৌজদারী দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে আমৃত্যু কারাদণ্ড এবং আসামি জমির উদ্দিন এবং আলী আকবরকে যাবজ্জীবন (৩০ বছর) করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন (পিপি) এডভোকেট ফরিদুল আলম। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, অ্যাডভোকেট কামরুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

Tag
আরও খবর