নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ার আলোচিত শামসু হত্যাকান্ড : ২৪ বছর পর আদালতের রায়ে ২ জনের যাবজ্জীবন

১৯৯৯ সালের ২৬ এপ্রিল , কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে কাবাডি খেলাকে কেন্দ্র করে নিহত হয় স্থানীয় যুবক শামসুল আলম প্রকাশ শামসু।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৪ বছর পর আলোচিত এই হত্যাকান্ডে দায়ের মামলার রায় দিয়েছে আদালত। রায়ে মামলার দুই আসামী যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজার পাশাপাশি তাদের দুইজনকে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।



যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর নামও শামসুল আলম, অপরজন মোহাম্মদ জাহাঙ্গীর।

কামাল উদ্দিন ও সোনা মিয়া নামে মামলার অপর দুই আসামী খালাস পেয়েছেন।


রোববার (০৬ আগস্ট) দুপুর ১টার দিকে, শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশারফ হোসেন এ রায় দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল।



মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, “কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের পিতা সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হয়।”


বাদীপক্ষের আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Tag
আরও খবর