নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শহরের ফুটপাত আবারো দখলে, বসছে অস্থায়ী দোকানপাট

কক্সবাজার শহরের প্রধান সড়কের উভয়পাশে ফুটপাত দখলে নিয়ে প্রতিদিন বেচা-বিক্রি চলছে শতাধিক অস্থায়ী ব্যবসায়ীদের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত ও নির্মাণাধীন ফুটপাতের উপরেই বসেছে ফলমূলের দোকান,শাকসবজি ও কাঁচা মাছের ঝুড়ি। গড়ে উঠেছে অস্থায়ী ছুলামুড়ির দোকান, চায়ের দোকান,পানের দোকান সহ বিভিন্ন নিত্যপণ্যের ভ্যান।


বিশেষ করে শহরের বাজারঘাটা ফলের দোকানের সম্মুখে, মসজিদ মার্কেট সড়কের প্রবেশমুখ,বড় বাজার সড়কের প্রবেশমুখ,পানবাজার সড়কের প্রবেশমুখ, আপন টাওয়ারের প্রবেশমুখে সকাল সন্ধ্যা অস্থায়ীভাবে ফল ও মাছ বেচাবিক্রি হয়ে থাকে।


পথচারীদের চলার পথে এমন অস্থায়ী ও অবৈধ দোকান বসার ফলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। চলাচলে সংকীর্ণ হওয়ায় রাস্তার উপরে যানবাহন জ্যামে আটকা পড়া এবং পথচারীদের সড়ক দূর্ঘটনার আশংখ্যার কথা জানায় যাত্রীরা।


অফিস শেষে বাড়ি ফেরার পথে বীমা অফিসের এক কর্মকর্তা মিসবাহ উদ্দিন জানান, “ফুটপাত দখলে নিয়ে প্রতিদিন এভাবে রাস্তার উপর মাছ, ফলমূল বিক্রি করে শহরকে বিশ্রি করে তুলেছে। এছাড়া জ্যাম ও হাটাচলায় প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে এরা।”


গাড়ি চালক আজিজ বলেন, “উভয়পাশের ফুটপাতে দোকান বসে যাওয়ার কারণে গাড়ি নিয়ে বাজারঘাটা বা অফিস আদালতে আসা যাওয়াতে আমাদের দীর্ঘ সময় ও দূর্ঘটনার মুখোমুখি হতে হয় প্রতিদিন।”




এব্যাপারে অস্থায়ী মাছ ও ফল বিক্রেতাদের সাথে কথা বললে তারা তাদের পেছনের দোকানদারকে প্রতিদিন নির্দিষ্ট হাসিল প্রদানের মাধ্যমে বসার অনুমতি নেন বলে জানান।


এব্যাপারে কক্সবাজার আদালতের এক আইনজীবী রাজিবুল হক চৌধুরী জানান, “জনগণের হাটার পথ ও সরকারি ফুটপাত দখলে নিয়ে যেকোনো কাজ করা বেআইনী। ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের তদারকি ও অভিযান রীতিমতো না রাখার কারণে পথের ধারে মানুষের ভীড় লক্ষ্য করে যত্রতত্র দোকান বসিয়ে শহরে অশান্তি তৈরি হচ্ছে।”


শহরজুড়ে গড়ে উঠা শতাধিক অস্থায়ী ও অবৈধ ফুটপাতের দোকানগুলোতে প্রশাসনের অভিযান প্রতিদিন না করলে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের সুফল ভোগ করা অসম্ভব বলে মনে করছেন সচেতনমহল।

Tag
আরও খবর