নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ডেইল পুনরুদ্ধার বিষয়ক পরামর্শ কর্মশালা

কক্সবাজারে ভাঙ্গন ও লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্যের সুরক্ষার জন্য ডেইল বা বালিয়াড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু নানা ক্ষতিকর কাজকর্ম ও অযত্ন- অবহেলায় জেলার উপকূলীয় অঞ্চলের উঁচু উঁচু সব ডেইল (বালিয়াড়ি) ধ্বংস হয়ে গেছে বা যাওয়ার পথে। যার পরিণতিতে সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে জোয়ারে প্লাবিত এলাকা ও সামুদ্রিক ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় জনসম্পত্তি, প্রতিবেশ- প্রাণবৈচিত্র্য ও পর্যটন দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়েছে।


উপরিউক্ত পটভূমিতে দীর্ঘমেয়াদে ডেইল ও সৈকতের প্রতিবেশগত পুনরুদ্ধার ও সুরক্ষার মাধ্যমে ভাঙ্গন, লবণাক্ততা, ও প্রতিবেশগত- সংকট ব্যবস্থাপনার জন্য কক্সবাজারে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অর্থায়নে, স্থানীয় বেসরকারি সংস্থা এ্যালায়েন্স ফর কো- অপারেশন এন্ড লিগাল এইড বাংলাদেশ

(একলাব) এবং সাগর সেবা’র উদ্যোগে একটি ‘উপকূল সুরক্ষা কর্মসূচি’ পরিচালিত হচ্ছে।



উপকূল সুরক্ষা কর্মসূচি’র সহযোগিতায় উখিয়া উপজেলা প্রশাসন ২০ জুন ডেইল (বালিয়াড়ি) পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য স্থানীয় সম্প্রদায়—সমর্থিত রিপোর্ট, কক্সবাজারে উপকূল ও সমুদ্র সংরক্ষণে পাবলিক প্রাইভেট মডেল প্রস্তাবন এবং টেকসই পর্যটন পরিকল্পনার খসড়া নিয়মাবলী তৈরি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে। একলাবের সহ পরিচালক, মো: তানভীর শরিফের, কক্সবাজার প্রোগ্রাম, সভাপতিত্বে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালা বিষয়ক তথ্য, উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা, উম্মে মারজান জুঁই। উক্ত কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ মাহমুদ বলেন, “পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সেক্টরে আমাদের বিভিন্ন রকম স্টেক হোল্ডার আছে। আমাদের সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। মাঝি এবং জেলেদের সাথে আলোচনা করে নৌকা রাখার জন্য আলাদা জোন করে দিলে ডেইল কম ক্ষতিগ্রস্ত হবে।”


মো: শফিউল আলম, রেঞ্জ অফিসার, উখিয়া বলেন, “আমরা সবসময়ই পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। কাজের পাশাপাশি সকলের মধ্যে সচেতনতা থাকাও জরুরী।” এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন আবু সাঈদ মুহাম্মদ শরীফ, সিনিয়র সাইন্টিফিক অফিসার অফিস, বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগ, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, সহ স্থানীয় লোকজন, পর্যটন, উন্নয়ন, পানি- পরিবেশ- প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় একলাবের ‘উপকূল সুরক্ষা কর্মসূচি’ এর

প্রকল্প ব্যবস্থাপক, মো: মনিরুজ্জামান সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর