নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার পৌর নির্বাচন : দুদিনে মনোনয়ন নিলেন চার মেয়র প্রার্থীসহ ৮১ জন

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৯ মে পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৮১ জন প্রার্থী। তার মধ্যে চারজন মেয়র, ৬৩ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।


এর আগে গত ৮ মে দুইজন মেয়র, কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জনসহ ৫০ জন প্রার্থী মনোনয় ফরম নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদত হোসেন।

মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু, মাসেদুল হক রাশেদ, জোসনা হক ও জগদীশ বড়ুয়া পার্থ।




সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে ৪জন, ২নং ওয়ার্ডে ৭জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৮জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৬জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৩জন, ১১নং ওয়ার্ডে ৭জন এবং ১২নং ওয়ার্ডে ৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন করেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ডে ২ জন, ৪,৫,৬নং ওয়ার্ডে ৪জন, ৭,৮,৯ নং ওয়ার্ডে ৬জন এবং ১০,১১,১২নং ওয়ার্ডে ২জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।



নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৬ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ১৮মে যাচাই বাছাই এবং ২৫মে প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। শহরজুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন। পৌর নির্বাচনে এবার ৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষে ভোট দেবেন ৯৫ হাজার ৩৮৬ ভোটার।

Tag
আরও খবর