জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চট্টগ্রামে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির - সিআরএফের প্রতিবাদ

.



 চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের সামনের ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার ডাস্টবিন স্থাপনের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টবিনটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে ডাস্টবিনটি না সরিয়ে পুরোদমে ময়লা ফেলা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি চসিক কর্মকর্তাদের অবহিত করার পর ১৬ নভেম্বর চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসেন। এসময় পেশার দায়িত্ব পালনকালে দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও সিআরএফ সদস্য ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সিআরএফ নেতৃবৃন্দ।

আরও খবর