জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কোন সংশয় নেই - আসলাম চৌধুরী

.


বিএনপির  চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আমাদের কাছে কোনো ধরণের সংশয় নেই। আগামী নির্বাচনে ধানের শীষ আমাদেরই থাকবে ইনশাল্লাহ। সীতাকুন্ডবাসীর সাথে আমাদের যে সেতুবন্ধন তাতে করে আগামীতে আরো বেশী কাজ করার সুযোগ তৈরী হবে ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে সীতাকুন্ড পৌরসদরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালীপূর্ব সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ঐতিহাসিক সিপাহী বিল্পবের মাধ্যমে এদেশে গনতন্ত্রের যাত্রা শুরু। পরবর্তীতে ১৯৯১সালে বিএনপির নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় আবারও ২৪ এর জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। 

তিনি বলেন, দলের নেতাকর্মীদের আবেগ ভালবাসা উচ্ছাসই রাজনীতি। এলাকার মানুষের সুখে দুখে পাশে ছিলাম বলেই তারা আমাকে অন্তর থেকে ভালবাসে। আমিও সীতাকুন্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। সবাইকে সাথে নিয়ে সামনের দিনে আরও বেশি সামাজিক মানবিক কাজের মাধ্যমে কর্মমুখর সীতাকুন্ড গঠনই হবে আমাদের অঙ্গীকার।


উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিরিট সদস্য জহুরুল আলম জহুর, পৌর বিএনপি সভাপতি জাকির হোসেন, সেক্রেটারী সালেহ আহমদ সলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন, মোজাহের উদ্দিন আশরাফ, আইনুল কামাল, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, মোস্তাফিজুর রহমান হিরু, খোরশেদ আলম মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোঃ বকতিয়ার উদ্দিন, কোরবান আলী সাহেদ, আলাউদ্দিন মনি, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, বেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, জিয়াউদ্দিন, মোঃ ইসমাইল, বাবলু প্রমুখ।

পরে র‌্যালী শেষে তিনি সীতাকুন্ড ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভায় অংশ নেন।



আরও খবর