বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট (বুধবার) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কামিল মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস.আর শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিলের কৃতি সন্তান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন। সেই ৩১ দফায় রাষ্ট্র কাঠামো সংস্কারে সকল রুপরেখা দেওয়া আছে। এই রাষ্ট্র সংস্কারে লিফলেট জনসাধারণের মাঝে বিতরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ড. ইউনুস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। কিছু দল নির্বাচনে বাঁধা সৃষ্টি করছে, আমরা প্রত্যাশা করি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।
এই সময়ে সমালোচনা করে তিনি বলেন, চরমোনাই টাকা নিলে হয়ে যায় হাদিয়া, জামায়াত টাকা নিলে হয়ে বাইতুল মাল এবং এনসিপি টাকা নিলে হয়ে অনুদান। আমরা প্রত্যাশা করি চাটখিলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দলের যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদেরকে বহিষ্কার করেছে। আমরা কেউ অপকর্ম করবো না, কাউকে অপকর্ম করতে দিবো না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, জি,এস, ফরিদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন দিপু, পৌর যুবদলের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক লল্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন ফিরোজ, শাহ পরান প্রমুখ।
সমাবেশ শেষে কামিল মাদরাসার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে চাটখিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গিয়ে শেষ হয়।
৩৫ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৪৭ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৬ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬২ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩৮ দিন ৪৩ মিনিট আগে